Posts

Economics

 #সাবজেক্ট_রিভিউ বিষয় : #অর্থনীতি  কোনো বিষয়ে পড়ার জন্য আমরা যখন আগ্রহ প্রকাশ করি, আমরা বলি, ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার হতে চাই, ব্যাংকিং পড়ে ব্যাংকার কিংবা সাংবাদিকতা পড়ে সাংবাদিক হতে চাই। তাহলে কি অর্থনীতি পড়ে অর্থনীতিবিদ হবো? মজাটা এখানেই। অর্থনীতি পড়ে তুমি যেকোনো পর্যায়ে যেতে পারবে। বিষয়টা ডাক্তারি পড়ে বিসিএস (পুলিশ ক্যাডার) এ যাওয়ার মতো না। সত্যিকার অর্থেই অর্থনীতি পড়ে অর্জিত জ্ঞান যেকোনো ক্ষেত্রে কাজে লাগাতে পারো। হতে পারো তুমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হতে পারো গবেষক, হতে পারো বহুজাতিক কোম্পানির ডিরেক্টর, হতে পারো আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা, হতে পারো সমাজকর্মী, কিংবা হয়ে যেতে পারো বাংলাদেশ ব্যাংকের গভর্নর!  আসলে অর্থনীতি অনেক প্রসারিত একটি বিষয়। খেয়াল করলেই দেখবে স্টক মার্কেট থেকে শুরু করে বাড়ির পাশে ছোট বাজার কিংবা জাতীয় বাজেট থেকে শুরু করে ঘরের আয় ব্যয়ের হিসাব নিকাশ সবকিছুই নিয়ন্ত্রণ করে অর্থনীতি। আমরা সবাই প্রতিদিনই অসংখ্য অর্থনৈতিক সিদ্ধান্ত নিই, পার্থক্য শুধু আমরা জানিই না সেগুলো যে অর্থনীতির পাঠ্য। তাহলে অর্থনীতিটা আসলে কী? অর্থনীতি হচ্ছে খুবই জী...

অর্থনীতি ১ম পত্র

 ৯. সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন? উত্তর: সম্পদের দুষ্প্রাপ্যতা ও নির্বাচন অভাব থেকে সুযোগ ব্যয় ধারণাটির উদ্ভব ঘটে। সুযোগ ব্যয় দুটি পণ্যের পারস্পরিক বিনিময় সম্পর্ক দ্বারা স্থাপিত হয়। একটির উৎপাদন বাড়লে অন্যটির উৎপাদন কমাতে হয়। এক্ষেত্রে সম্পদের স্বল্পতার জন্য বেশি গুরুত্বপূর্ণ অভাবটি আগে পূরণ করা হয়। অন্যদিকে কম গুরুত্বপূর্ণ অভাবের ত্যাগ স্বীকার করে নিতে হয়। ১০. ‘সম্পদের ব্যক্তিমালিকানা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রেণিবৈষম্য সৃষ্টি করে’- ব্যাখ্যা কর। উত্তর: ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা ব্যক্তিগত হওয়ায় সমাজে শ্রেণিবৈষম্যের সৃষ্টি হয়। ধনতান্ত্রিক সমাজে ব্যক্তিপ্ত মালিকানাকে স্বীকার করে নেওয়ায় সেখানে সকলের সম্পদের পরিমাণ সমান হয় না। ব্যক্তিগত সম্পদ ও সম্পত্তি অর্জনের ভিত্তিতে সমাজে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ইত্যাদি বিভিন্ন শ্রেণির উদ্ভব হয়। পুঁজিবাদের কারণে সৃষ্ট ও শ্রেণিবিভাজনের ফলে সমাজে বিভিন্ন বৈষম্য তৈরি হয়। যেমন- উচ্চবিত্তের সন্তানেরা উন্নত শিক্ষালাভের সুযোগ পায় আর হতদরিদ্ররা শিক্ষা থেকে বঞ্চিত হয়। ১১. “ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব”- ব্যাখ্যা ক...

অর্থনীতি ১ম পত্র ( HSC)

 ৫. ‘দুষ্প্রাপ্যতা ও নির্বাচন’ কীভাবে সম্পর্কিত? উত্তর: দুষ্প্রাপ্যতা ও নির্বাচন ধারণাটি অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। মানুষের অভাব অসীম এবং অভাব পূরণের সম্পদ দুষ্প্রাপ্য। এই দুষ্প্রাপ্য সম্পদ দ্বারা সকল অভাব একসাথে পূরণ করা যায় না। আবার মানুষের জীবনে সকল অভাবের গুরুত্ব একই রকম নয়। এজন্যই মানুষকে একাধিক অভাবের মধ্য থেকে অধিক গুরুত্বপূর্ণ অভাব নির্বাচন করতে হয়। আর এভাবে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন পরস্পর সম্পর্কিত। ৬. নির্বাচন সমস্যা উদ্ভবের কারণ কী? উত্তর: নির্বাচন সমস্যা উদ্ভবের মূল কারণ হলো সম্পদের স্বল্পতা। মানুষের অভাব অসীম। অভাব মোচনের উপাদানসমূহ একদিকে যেমন সীমিত অন্যদিকে তেমনি এসব উপাদানকে বিকল্প ব্যবহারের মাধ্যমে অন্য অভাব পূরণ করা যায়। মানুষ অপেক্ষাকৃত কম জরুরি অভাব ত্যাগ করে অধিকতর জরুরি অভাব পূরণ করবে যা হতে সে সর্বাধিক তৃপ্তি লাভ করতে পারে। এ থেকেই নির্বাচন সমস্যার উদ্ভব। ৭. ব্যষ্টিক অর্থনীতিকে কি সামষ্টিক অর্থনীতি থেকে পৃথক করা যায়? উত্তর: না ব্যষ্টিক অর্থনীতিকে সামষ্টিক অর্থনীতি থেকে পৃথক করা যায় না। বর্তমানকালে অর্থনীতির আওতা অনেক প্রসারিত। অর্থনীতির বিভিন্ন তথ্য ও বাস্...

অর্থনীতি ১ম পত্র ( HSC)

 HSC অর্থনীতি ১ম পত্র ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর ১. “নির্দেশমূলক অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে কোন ক্ষেত্রে উন্নত। উত্তর: ভোক্তার স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা ও সুষম উন্নয়ন সাধনের দিক থেকে নির্দেশনামূলক অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে উন্নত। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মূলধনের প্রাধান্য, মুনাফার উদ্দেশ্যে উৎপাদন, উৎপাদনের উৎপাদনসমূহের ওপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে। আর নির্দেশমূলক উৎপাদনের যাবতীয় উপাদানের ওপর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে। ধনতান্ত্রিক অর্থব‍্যবস্থায় শ্রমিক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। পক্ষান্তরে, নির্দেশমূলক অর্থব্যবস্থায় উৎপাদন কাজ রাষ্ট্রের উদ্যোগে পরিচালিত হয় বলে শ্রমিক শোষণের সুযোগ থাকে না। আর এসব দিক বিবেচনা করে বলা যায় যে, ধনতান্ত্রিক অথ্যবস্থার তুলনায় নির্দেশনামূলক অর্থব্যবস্থা যথেষ্ট উন্নত। ২. অভাব পূরণে নির্বাচন সমস্যা দেখা দেয় কেন? উত্তর: মানুষের জীবনে অফুরন্ত অভাবের তুলনায় অভাব পূরণের সম্পদ সীমিত বলে অভাব পূরণে নির্বাচন সমস্যা দেখা দেয়। মানুষের অভাব অসীম। তাই সব অভাব একসাথে পূরণ করা যায় না। এজন্য ভোক্তা তার অনেক অভাবের মধ্যে প্রয়োজনী...
 ২০২৪ সালের এইসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইল। 
২০২৪ সালের এইস এস সি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইল। 
    ১০ম শ্রেণি বিষয়ঃ বাংলা ১ম পত্র (বহুনির্বাচনী)     ১।মানিক বন্দ্যোপাধ্যায় কখন জন্মগ্রহণ ? ( ক)১৮৯৯ সালে         ( খ) ১৯০৩ সালে   ( গ)১৯ o ৪ সালে           ( ঘ) ১৯০৮ সালে.   ২। তাহেরার লজ্জা-শরম নেই কেন ? ( ক) পরপুরুষের সাথে কথা বলেছে              ( খ) পীর সাহেবকে মেনে নেয়নি   ( গ) পালিয়ে এসেছে                                  ( ঘ)   পীর সাহেবের সাথে তর্ক করেছে   ৩। নাটকের প্রাণ কী ? ( ক) কাহিনি                               ( খ)সংলাপ ( গ) চরিত্র     ...