অর্থনীতি ১ম পত্র

 ৯. সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন?


উত্তর: সম্পদের দুষ্প্রাপ্যতা ও নির্বাচন অভাব থেকে সুযোগ ব্যয় ধারণাটির উদ্ভব ঘটে। সুযোগ ব্যয় দুটি পণ্যের পারস্পরিক বিনিময় সম্পর্ক দ্বারা স্থাপিত হয়। একটির উৎপাদন বাড়লে অন্যটির উৎপাদন কমাতে হয়। এক্ষেত্রে সম্পদের স্বল্পতার জন্য বেশি গুরুত্বপূর্ণ অভাবটি আগে পূরণ করা হয়। অন্যদিকে কম গুরুত্বপূর্ণ অভাবের ত্যাগ স্বীকার করে নিতে হয়।


১০. ‘সম্পদের ব্যক্তিমালিকানা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রেণিবৈষম্য সৃষ্টি করে’- ব্যাখ্যা কর।


উত্তর: ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা ব্যক্তিগত হওয়ায় সমাজে শ্রেণিবৈষম্যের সৃষ্টি হয়। ধনতান্ত্রিক সমাজে ব্যক্তিপ্ত মালিকানাকে স্বীকার করে নেওয়ায় সেখানে সকলের সম্পদের পরিমাণ সমান হয় না। ব্যক্তিগত সম্পদ ও সম্পত্তি অর্জনের ভিত্তিতে সমাজে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ইত্যাদি বিভিন্ন শ্রেণির উদ্ভব হয়।


পুঁজিবাদের কারণে সৃষ্ট ও শ্রেণিবিভাজনের ফলে সমাজে বিভিন্ন বৈষম্য তৈরি হয়। যেমন- উচ্চবিত্তের সন্তানেরা উন্নত শিক্ষালাভের সুযোগ পায় আর হতদরিদ্ররা শিক্ষা থেকে বঞ্চিত হয়।


১১. “ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব”- ব্যাখ্যা কর।


উত্তর: ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা স্বীকৃতি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের সকল উপকরণের ওপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং ভোগের ক্ষেত্রেও ব্যক্তি স্বাধীনতা ভোগ করে। “ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তা সম্রাট” অর্থাৎ রাষ্ট্র বা সরকার ভোক্তার পছন্দকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করবে না। ভোক্তার চাহিদার মধ্যে বৈচিত্র্য থাকলে উৎপাদন ক্ষেত্রেও তার প্রতিফলন ঘটে। উৎপাদনকারী ভোক্তাদের স্বাধীন চাহিদার সাথে সামঞ্জস্য রেখে তাদের উৎপাদন পরিচালনা করে।

Comments

Popular posts from this blog