অর্থনীতি ১ম পত্র ( HSC)
৫. ‘দুষ্প্রাপ্যতা ও নির্বাচন’ কীভাবে সম্পর্কিত?
উত্তর: দুষ্প্রাপ্যতা ও নির্বাচন ধারণাটি অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। মানুষের অভাব অসীম এবং অভাব পূরণের সম্পদ দুষ্প্রাপ্য। এই দুষ্প্রাপ্য সম্পদ দ্বারা সকল অভাব একসাথে পূরণ করা যায় না। আবার মানুষের জীবনে সকল অভাবের গুরুত্ব একই রকম নয়। এজন্যই মানুষকে একাধিক অভাবের মধ্য থেকে অধিক গুরুত্বপূর্ণ অভাব নির্বাচন করতে হয়। আর এভাবে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন পরস্পর সম্পর্কিত।
৬. নির্বাচন সমস্যা উদ্ভবের কারণ কী?
উত্তর: নির্বাচন সমস্যা উদ্ভবের মূল কারণ হলো সম্পদের স্বল্পতা। মানুষের অভাব অসীম। অভাব মোচনের উপাদানসমূহ একদিকে যেমন সীমিত অন্যদিকে তেমনি এসব উপাদানকে বিকল্প ব্যবহারের মাধ্যমে অন্য অভাব পূরণ করা যায়। মানুষ অপেক্ষাকৃত কম জরুরি অভাব ত্যাগ করে অধিকতর জরুরি অভাব পূরণ করবে যা হতে সে সর্বাধিক তৃপ্তি লাভ করতে পারে। এ থেকেই নির্বাচন সমস্যার উদ্ভব।
৭. ব্যষ্টিক অর্থনীতিকে কি সামষ্টিক অর্থনীতি থেকে পৃথক করা যায়?
উত্তর: না ব্যষ্টিক অর্থনীতিকে সামষ্টিক অর্থনীতি থেকে পৃথক করা যায় না। বর্তমানকালে অর্থনীতির আওতা অনেক প্রসারিত। অর্থনীতির বিভিন্ন তথ্য ও বাস্তব ধারণাকে উপলব্ধি করায় ১৯৩৩ সালে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক র্যাগনার ফ্রিশ অর্থনীতিকে দুই ভগে ভোগ করেন। যথা: ১. ব্যষ্টিক অর্থনীতি ও ২. সামষ্টিক অর্থনীতি।
ব্যষ্টিক অর্থনীতিতে প্রত্যেকটির বিশেষ অংশের পৃথক আলোচনা অন্তর্ভুক্ত থাকে। পক্ষান্তরে সামষ্টিক অর্থনীতিতে অর্থনীতির প্রত্যেকটির সামগ্রিক বিষয় আলোচনার অন্তর্ভুক্ত থাকে। সুতরাং বলা যায়, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
৮. উৎপাদন সম্ভাবনা রেখার ওপর কোন বিন্দুগুলো অধিক কাম্য বিন্দু?
উত্তর: উৎপাদন সম্ভাবনা রেখা বরাবর বিন্দুগুলো অধিক কাম্য বিন্দু। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সর্বোচ্চ সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়।
এ রেখার নিচের বিন্দুতে উৎপাদন করলে সম্পদের অদক্ষতা প্রকাশ পায়। বৃহৎ সম্পদ অব্যবহৃত থাকে এবং সম্পদের সীমাবদ্ধতার কারণে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে উৎপাদন করা সম্ভব নয়। সুতরাং উৎপাদন সম্ভাবনা রেখা বরাবর বিন্দুগুলো অধিক কাম্য বিন্দু।
Comments
Post a Comment